ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৫,  7:57 PM

news image

মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল। সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এক পোস্টে জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। পরে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ ফয়সল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। ইনসাইড দ্য হারামাইন জানায়, ১৪২২ হিজরি (২০০১ খ্রিষ্টাব্দ) সালে শেখ ফয়সল নোমান মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। তিনি বংশপরম্পরায় এই সম্মানিত দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হন। শেখ ফয়সল নোমান ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত প্রায় ২৫ বছর মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম