ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মসজিদের পুকুর থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৩,  5:00 PM

news image

ভোলায় নিখোঁজের একদিন পর মসজিদের পুকুর থেকে মো. রফিকুল ইসলাম কডু (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রফিকুল ইসলাম ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিনখাম্বা এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে। শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার হাটখোলা জামে মসজিদের পুকুর থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর মৃতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। নিহতের বড় ভাই মো. ওয়াসিম জানান, শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেননি রফিকুল ইসলাম। বাসায় না যাওয়ায় রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে কালিনাথ বাজার এলাকার লন্ড্রির দোকানদার স্বপন তার ফোন রিসিভ করে জানান, হাটখোলা মসজিদের ঘাটলায় পেয়েছেন তিনি ফোনটি। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে মসজিদের পুকুর থেকে ভাসমান একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে রফিকুলের ভাই এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। রফিকুল নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কেউ সাধারণ ডায়েরি ও মৌখিকভাবেও জানায়নি। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম