ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

১৪ জুলাই, ২০২২,  4:58 PM

news image

রাজধানীসহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব। ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে ইচ্ছা করলে মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি প্রয়োগ করতে পারেন। যার সাহায্যে সহজেই মশা তাড়াতে পারেন। যেমন-তুলসিগাছ: টবে, জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলসিগাছ লাগিয়ে রাখুন। দেখবেন মশা পালাবে।

কর্পূর: কর্পূরের গন্ধ একদমই সহ্য করতে পারে না মশা। একটি ৫০ গ্রামের কর্পূরের টুকরো একটি ছোট বাটিতে রেখে পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুইদিন পর পানি পরিবর্তন করুন।

নিম তেল: নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে।

রসুন: রসুনকে বলা হয় মশার যম। কয়েকটি রসুনের কোয়া থেঁতলে জলে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই জল সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও।

লেবু ও লবঙ্গ: একটি বা দুইটি লেবু মাঝামাঝি কাটুন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে মশা নেই।

সুগন্ধি: মশা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন। এতেও কাজ হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম