ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মশা কাদের বেশি কামড়ায়

#

লাইফস্টাইল ডেস্ক

০২ জুন, ২০২২,  4:13 PM

news image

মশা ভর্তি পরিবেশে একজন পুরুষ ও একজন নারী থাকলে মশা কাকে বেশি কামড়াবে? কার রক্ত বেশি পছন্দ মশাদের? সম্প্রতি এই বিষয় নিয়ে একটি গবেষণা হয়েছে। ল্যানসেট পত্রিকায় সেই গবেষণার রিপোর্টও প্রকাশিত হয়েছে। এর আগে অন্তঃসত্ত্বা ও অন্তঃসত্ত্বা নন এমন দুই নারী দলের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বাদের রক্ত বেশি পছন্দ করে মশা। তাই তাদের মশার কামড় খেতে হয় বেশি। কিন্তু নারী আর পুরুষের মধ্যে? এক্ষেত্রেও আগে মনে করা হত,

নারীদের মশার কামড় বেশি খেতে হয়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ। নারীদের শরীরে এই বিশেষ হরমোনের মাত্রা বেশি বলে, তাদের গায়ে বিশেষ গন্ধ থাকে, যা নাকি মশাদের পছন্দ। কিন্তু ওই গবেষণা রিপোর্ট অন্য কথাই বলছে। বলা হচ্ছে, পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। তবে তার কারণ রক্তের কোনো বৈশিষ্ট্য নয়। এর কারণ, পুরুষের গড়ে আয়তন নারীদের তুলনায় বেশি। শরীরের আয়তন বেশি হওয়ার কারণে পুরুষের ত্বকের পরিমাণ বেশি। ফলে ত্বক থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেশি। সেই কারণেই পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। এমনই বলছে সাম্প্রতিক গবেষণা। -সূত্র : হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম