ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মর্মান্তিক, এক বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরো চার বন্ধুর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৩,  4:46 PM

news image

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে।  তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।  মৃতরা হলো- সানি (১৬), প্রিয়ানসু (১৫), আকাশ (১৬), হিমানসু (১৬) এবং মুলায়াম (১৬)।  এছাড়া আরো দু’জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা হলো- সোনু (১৫) এবং আরিয়ান (১৬)। জানা গেছে, শুক্রবার বিকালে ওই সাত বন্ধু মিলে গঙ্গার স্থানীয় মেহদাউরি কাচার ঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় হিমানসুকে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে অন্য বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়।  পরে স্থানীয়রা এসে তাদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে সবার মরদেহই উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, স্টেটসম্যান, ডেকান ক্রনিকল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম