ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  5:25 PM

news image

মরক্কোর দক্ষিণাঞ্চলে তারফায়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্পেনভিত্তিক সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস’র সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানায়। সংস্থাটির মুখপাত্র এএফপিকে বলেন, দুর্ঘটনাকবলিত নৌকাটি থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালের দিকে জীবিতরা বাঁচার আকুতি জানাচ্ছিলেন এবং দুই ঘণ্টা যোগাযোগ রক্ষা করতে পেরেছিলেন। ক্যামিনাডো ফ্রন্টিরাস জানায়,

কয়েক ঘণ্টার মধ্যে মরক্কোর কর্তৃপক্ষ নৌকাটির অবস্থান শনাক্ত এবং এটি উদ্ধার করে। সংস্থাটি জানায়, ৪৩টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাটির যাত্রীরা স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন, যা তারফায়া থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে। উন্নত জীবনের আশায় ইউরোপের উপকূলে যেতে উত্তর আফ্রিকার দেশটি মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। ক্যামিনাডো ফ্রন্টিরাসের তথ্যমতে, গতবছর এ পথে স্পেনে যাওয়ার চেষ্টা করে চার হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। অধিকাংশের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২১ সালে সমুদ্রপথে ৩ লাখ ৭৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশ করেছে।

সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম