ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মরক্কোয় মিনিবাস খাদে পড়ে নিহত ২৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট, ২০২৩,  4:44 PM

news image

মরক্কোয় একটি পার্বত্যাঞ্চলে মিনিবাস গভীর খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার আলতাস পর্বতের পাদদেশে দেমনেত শহরের রাস্তায় ঘটা এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি লোকজনকে মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে নিয়ে যাচ্ছিল। সে সময় একটি বাঁকে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর ছবিতে খাদের অতলে ভাঙাচোরা মিনিবাসটি পড়ে থাকতে দেখা গেছে। দেমনেত হাসপাতালের পরিচালক ইউসেফ মাখলুফি মরোক্কোর সরকারি সম্প্রচারমাধ্যম ২এম-কে বলেছেন, সব যাত্রীই মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী এবং এক শিশুও আছে। আন্তর্জাতিক পরিবহন ফোরামের তথ্যানুযায়ী, ২০২০ সালে মরক্কোর রাস্তায় দিনে গড়ে ৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম