ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মরক্কোতে বন্যায় ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  8:48 PM

news image

মরক্কোর দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জন প্রাণ হারিয়েছে এবং নয়জন নিখোঁজ রয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ খলফি বলেছেন, মরক্কোর ১৭টি এলাকা এবং প্রদেশে প্রবল ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যার আঘাতে প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানির কথা জানা গেছে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৭৪০ কিলোমিটার দক্ষিণের টাটা প্রদেশে সাতজন এবং দেশটির পূর্বাঞ্চলীয় মারাকেশ থেকে প্রায় ৫০০ কিলোমিটার পূর্বে এররাচিডিয়ায় দুজন মারা গেছেন। তিনি বিস্তারিত উল্লেখ না করে বলেন, নিহতদের মধ্যে একজনের বিদেশি নাগরিকত্ব রয়েছে। খালফি বলেন, ‘এই অঞ্চলে সাধারণত সারা বছর ধরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে দুই দিনে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ তার প্রায় সমান ছিল।’ তিনি আরও বলেন, সেখানে বন্যার কারণে ৪০টি বাড়ি ধসে পড়েছে এবং ৯৩টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দুর্যোগে ‘বিদ্যুত, খাবার পানি এবং টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম