ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৪,  10:06 PM

news image

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়েসহ অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। সোমবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় উপজেলার টাঙ্গাইল মহাসড়কের ভাবকির মোড় চেরুমণ্ডল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বড়গ্রাম এলাকার বাসিন্দা মোছা. হামিদা বেগম (৪০), তার মেয়ে আদিবা (৩) এবং একই উপজেলার মানকোন ইউনিয়নের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল (৬৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ। তিনি জানান, ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম