ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৩,  10:24 PM

news image

ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজন শিশু রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বাস করেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম