ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মন চাইছে আত্মহত্যা করি : টেলিযোগাযোগমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২১,  9:24 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনার ঝড়। মন্ত্রীর স্ট্যাটাসটি দেখে অনেকেই ব্যথিত হয়েছেন। অনেকে আবার হয়ে উঠেছেন বিচলিত। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’ বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন মন্ত্রী। তিনি জানান, পরিচিত একজনকে একটি বেয়ারার চেক দিয়েছিলেন তিনি। একটি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় জমা দিলে ‘ডিসেম্বর’ বানানটি বাংলায় লেখা বলে চেকটি ফেরত দিয়ে দেওয়া হয়। এতে মনোক্ষুন্ন হন মন্ত্রী। তিনি বিষয়টি নিয়ে ব্যাংকের ওই শাখার কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এরপর ব্যাংকের ওই শাখাটি পুনরায় চেকটি অনার করে। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমার হিসাব ব্যাংকটির মতিঝিলের প্রিন্সিপাল শাখায়। আমি চেকে বরাবরই মাসের নাম বাংলায় লিখি। কিন্তু প্রিন্সিপাল শাখায় এ নিয়ে কোনো সমস্যা হয়নি। এবারের চেকেও আমি তারিখটি লিখেছি ‘০২ ডিসেম্বর, ২০২১’। এটি ছিল বেয়ারার চেক। যাকে চেকটি দিয়েছি, তিনি ব্যাংকটির এলিফ্যান্ট রোড শাখায় জমা দিতে গিয়ে প্রথমে ব্যর্থ হন মাসের নাম বাংলায় লেখার কারণে। পরে আমি যোগাযোগ করায় চেকটি অনার হয়।’ সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে আর কখনও এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।


ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দেওয়ার ব্যাপারে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে এই স্ট্যাটাস দেইনি। ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি। কারণ, বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম