ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মনোহরদীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

#

১৭ মার্চ, ২০২৪,  9:58 PM

news image

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে খাবার খেতে গিয়ে পাতিলে ভাত কম থাকায় খেতে না পারায়  মাকে হত্যা করেছে  মাদকাসক্ত ছেলে। গতকাল শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তরআলগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে  আরিফ মিয়াকে (৩০) আটক করেছে মনোহরদী থানা পুলিশ। নিহত নারীর নাম হাসেনারা (৫০)। তিনি উত্তরআলগী গ্রামের নুরু মিয়ার স্ত্রী ছিলেন । পুলিশ ও স্থানীয়রা জানায়, আরিফ একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই সে মা হাসেনারার সঙ্গে খারাপ আচরণ করতো। শনিবারও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে আরিফ। বিকেল সাড়ে ৪ টার দিকে মাকে ভাত দিতে বলে আরিফ। এসময় রান্না ঘরে পাত্রে ভাত রেখে গোসল করতে যায় মা হাসেনারা বেগম। ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগালিজ করে আরিফ। এসময় মা হাসেনারা বেগম বলেন 'কম ভাত খেয়ে সন্তুষ্ট থাকতে হবে। বেশি খেতে হলে উপার্জন করে খাতে হবে। তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে আঘাত করে। এ সময় মা হাসেমারা  চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সন্ধায়  দিকে হাসেনারার মৃত্যু হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, স্থানীয়দের সহযোগীতায় ঘাতককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম