ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মনোহরদীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  4:54 PM

news image

নরসিংদীর মনোহরদীতে ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে লাল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, লাল মিয়ার ছেলে অহিদ প্রকাশ তৌহিদ ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। রবিবার সন্ধ্যায় তৌহিদ তার বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভুঁইয়া বলেন, ছেলের দায়ের কোপে বাবার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেলে তাকে আটকে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম