ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মনোনয়ন পাওয়ার খুশীতে আনন্দ মিছিলে প্রান গেলো যুবকের

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৩,  9:37 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের আনন্দ মিছিলে গিয়ে ট্রাকের ধাক্কায় সাকিব (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আওয়ামী মনোনীত প্রার্থী ডা. এনামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কিরন মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। পুলিশ জানায়, বিকেলে ঢাকা-১৯ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী এনামুর রহমানের নাম ঘোষণা করা হয়। তারই খুশীতে  সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আনন্দ মিছিল নিয়ে সাভারের দিকে আসছিল ডা.এনামুর রহমানের সমর্থকরা। তারা ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ডা. এনামের বাড়ির সামনে পৌঁছালে একটি আরিচাগামী ট্রাক সাকিবের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় সাকিব মোটরসাইকেল থেকে পরে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিব। আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম