ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মধ্যরাতে ঢাকায় কালবৈশাখী ঝড়, সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪,  4:56 PM

news image

ঢাকায় শনিবার মধ্যরাত সোয়া ২টা থেকে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। চলে প্রায় ৩০ মিনিট। ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি দেখা যায়। চৈত্র মাসে এটি তৃতীয় ঝড়। ঝড়ের সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। সঙ্গে বয়ে যাচ্ছে হালকা বাতাসও। এতে শীতল অনুভব হচ্ছে। সর্বশেষ পূর্বাভাসে শনিবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ ও মোংলায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজারহাটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম