ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মধ্যপ্রাচ্য খাদের কিনারে, বললেন জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৪,  5:04 PM

news image

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “বর্তমানে মধ্যপ্রাচ্য খাদের কিনারে রয়েছে। একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি এ অঞ্চলের মানুষ। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এখনই সময় তাদের খাদের কিনার থেকে ফিরিয়ে আনার। আর এ দায়িত্ব যৌথভাবে সবার।”  ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভার শুরুতে দেওয়া ভাষণে গুতেরেস এসব কথা বলেন। স্থানীয় সময় রবিবার বিকালে ইসরায়েলের অনুরোধে এ সভা শুরু হয়। এতে স্ব স্ব দেশের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতেরা।গুতেরেস আরও বলেন, “মধ্যপ্রাচ্যে বড় বড় সামরিক পক্ষগুলোর সংঘাতে জড়ানোর সম্ভাবনা রয়েছে- এমন পদক্ষেপ উপেক্ষা করা জরুরি। ইতোমধ্যে এখানকার বেসামরিক নাগরিকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের (গাজাবাসী) চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময়, সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরে আনার।”জাতিসংঘ মহাসচিব বলেন, সংঘাত যাতে আর উসকে না যায়, সে ব্যাপারে সবার দায়িত্ব রয়েছে। এই দায়িত্বপালনে সবাইকে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, “এখনই গাজায় যুদ্ধ বিরতি প্রয়োজন। সেখানে মানবিক অবস্থা বিপর্যস্ত। এ জন্য সব জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার।” এ সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘাত বন্ধ ও লোহিত সাগরে নৌ-যান চলাচল পুনরায় স্বাভাবিক করা নিয়েও কথা বলেন। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম