ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মধ্যপ্রাচ্যে ‘শক্তিশালী’ হামলার হুমকি ইসরায়েলের

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৪,  5:00 PM

news image

ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই উত্তেজনা পৌঁছে গেছে চরমে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেন, ‘(ইসরায়েলের) বিমানবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আর আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হ্যাগেরির এই হুঁশিয়ারির আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এ হামলা চালাল। গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় সোমবার এক দিনেই লেবাননে ৯৫ জন নিহত হয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম