ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মধুখালীতে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষককে বিদায়

#

৩০ জানুয়ারি, ২০২৪,  8:01 PM

news image

লেলিন মাহমুদ: ফরিদপুরের মধুখালীতে মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক অসিত কুমার বিশ্বাসকে রাজকীয়ভাবে ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান আয়োজন করে বিদায় জানালেন অত্র স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকতায় দীর্ঘ ৩৫ বছর কর্মময় জীবন শেষ করে,অসিত কুমার বিশ্বাস তার প্রিয় প্রতিষ্ঠান মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মচারী ও গভর্নিং বডি'র কাছ থেকে, গতকাল ২৯ জানুয়ারি সোমবার বিদায় গ্রহণ করেন। তার এই বিদায় দিনটি স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে গভর্নিং বডি'।দুপুর দুইটার সময় স্কুল প্রাঙ্গণে শত শত শিক্ষার্থীরা দুই লাইনে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ও ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষকে বিদায় জানায়। ফুলের তোড়া ও ফুলের মালা পরিয়ে ভালোবাসায় সিক্ত করা হয়।

এছাড়া একটি প্রাইভেটকার, হরেক রকম ফুল দিয়ে সাজিয়ে সেটিতে বসিয়ে এবং ১০-১৫ টি মোটরসাইকেল নিয়ে, মটর শোভা যাত্রার মধ্য দিয়ে বিদায়ী শিক্ষক অসিত কুমার বিশ্বাসকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এছাড়া সকাল ১১ টার সময় স্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সেখানে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অশ্রুশিক্ত চোখে বক্তব্য রাখেন,মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃধা।অসিত কুমার বিশ্বাস এর দীর্ঘ কর্মময় জিবনের ইতিহাস তুলে ধরে আলোচনা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মৃধা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সরজিৎ চক্রবর্তী,গভর্নিং বডির কো-অপ্ট সদস্য কামাল মাহমুদ লেলিন, দাতা সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক কৃষ্ণচন্দ্র কুন্ডু। বিদায় বেলায় প্রিয় শিক্ষককে শুভেচ্ছা উপহার দেয় ছাত্র ছাত্রী ও সকল সহকর্মী বৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম