ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মধুখালীতে অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:59 PM

news image

ফরিদপুরের মধুখালী উপজেলায় অ্যালকোহল পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন, মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধীনে পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা মৃত গোকুল রায়ের ছেলে বাকপ্রতিবন্ধী তাপস রায় (৪৫) এবং একই মহল্লার কৃষ্ণ দাসের ছেলে স্বপন দাস (৩৫)। স্বপন মধুখালী বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বিবাহিত। তাপস রায় কোনো কাজ করতেন না। তিনি অবিবাহিত ছিলেন। জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তাপস নিজ বাড়িতে ও এর প্রায় চার ঘণ্টা পর স্বপন বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্থানীয়রা জানান, অ্যালকোহল পানের কারণে বিষক্রিয়ায় স্বপন ও তাপসের মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিবারের লোকজন জানিয়েছে অ্যালকোহল জাতীয় কিছু সেবন করে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম