ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  6:00 PM

news image

বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ আজ বৃহস্পতিবার ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে জামায়াত আমির বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। এর আগে বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি ‘কালো দিন’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ ও এখন টিভির চারজন সাংবাদিককে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে। সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন, মোহাম্মদ আজহারুজ্জামান মোট পাঁচজন সাংবাদিককে 'জোরপূর্বক চাকরিচ্যুত' করার ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার পরিক্রমায় যতদূর জানলাম, তাদের কাউকে জোরপূর্বক অফিস থেকে বের করা হয়েছে, আবার কাউকে কাউকে অফিস প্রাঙ্গনে ঢুকতেই দেওয়া হয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম