ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মজাদার ডিপ ফ্রাই চিকেন কিউব

#

লাইফস্টাইল ডেস্ক

২২ নভেম্বর, ২০২১,  4:36 PM

news image

মুরগির মাংস আমাদের প্রায়ই খাওয়া হয়। প্রায় প্রত্যেকের বাসাবাড়িতে ফ্রিজে চিকেন থাকে। এ পুষ্টিকর উপাদান দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন মজাদার ডিপ ফ্রাই চিকেন কিউব।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ডিপ ফ্রাই চিকেন কিউব রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. মুরগির বুকের মাংস কিউব করে কাটা

২. পরিমাণমতো তেল

৩. এক টেবিল চামচ লেবুর রস

৪. পরিমাণমতো লবণ

৫. আধা চামচ আদা বাটা

৬. এক চা চামচ রসুন বাটা

৭. এক চা চামচ লাল মরিচ বাটা

৮. এক টেবিল চামচ ডালডা

৯. এক টেবিল চামচ ডিমের সাদা অংশ

১০. এক টেবিল চামচ চালের আটা

১১. এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার

প্রস্তুত প্রণালি

ফ্রাইপ্যানে তেল দিন। একটি পাত্রে কিউব করা মুরগির মাংস, লেবুর রস, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং লাল মরিচ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে তাতে ডালডা, ডিমের সাদা অংশ, চালের আটা এবং কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিন। মাখানো মুরগির মাংস এবার গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিপ ফ্রাই চিকেন কিউব। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম