ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভ্রমণে নিষেধাজ্ঞায় ওমিক্রন থামাবে না: ডব্লিউএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১,  6:09 PM

news image

দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এর বিস্তার রোধে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তবে এই পন্থায় ভাইরাসটির সংক্রমণ থামানো যাবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।ডব্লিউএইচও জানায়,

টিকা নেওয়া এবং মাস্ক পরা কোভিডের এই স্ট্রেইনটির অগ্রযাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুজ বলেন, সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন ফ্লাইটে জারি করা নিষেধাজ্ঞা কাজে আসেনি। অনেক দেরি হয়ে গেছে। কারণ ওমিক্রন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। দ্য গার্ডিয়ান জানায়, পর্যাপ্ত তথ্যের অভাবে বিভিন্ন দেশের সরকার ওমিক্রন শনাক্তের ঘটনায় আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকাড়ি আরোপ করেছে। মহামারির শুরুতে বিলম্বিত পদক্ষেপ নেওয়ায় সমালোচনার মুখে থাকা বিশ্বনেতারা এখন দ্রুত পদক্ষেপ নিতে উদগ্রীব। তবে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া কিনা। এর মধ্যেই এই ধরনের নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে মন্তব্য করলেন ডব্লিউএইচও-এর ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম