ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করলো এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৬,  5:44 PM

news image

ভ্যাট অডিট প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউলের সফল বাস্তবায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-ভ্যাট সিস্টেমে সংযোজিত অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউলে ২০টি রিস্ক ক্রাইটেরিয়ার ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এনবিআরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।  নতুন এই রিস্ক ম্যানেজমেন্ট মডিউলের আওতায় সুনির্দিষ্ট রিস্ক ক্রাইটেরিয়ার ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২০টি রিস্ক ক্রাইটেরিয়া নির্ধারণ করে ঝুঁকির ব্যাপকতার বিবেচনায় সুনির্দিষ্ট ওয়েটেজের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনোরূপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের অডিট কার্যক্রম সম্পন্নের পর কার্যকর ফলাফল পাওয়া না গেলে রিস্ক ক্রাইটেরিয়াসমূহ এবং এতে ব্যবহৃত ওয়েটেজ পরবর্তী সময়ে পরিবর্তন করা হবে। নতুন সংযোজিত এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রাথমিকভাবে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ৬০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এবং ৩২টি আমদানিকারক/রফতানিকারক প্রতিষ্ঠান রয়েছে। ভ্যাট অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতা বান্ধব করার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করাও সম্ভব হবে মর্মে আশা করে এনবিআর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম