ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভোলা-৩ আসন: লালমোহন-তজুমদ্দিনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৩,  4:46 PM

news image

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলা-৩ আসনের লালমোহন-তজুমদ্দিন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার এর সমর্থক উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, আনন্দ র‌্যালি, মিলাদ ও দোয়াসহ নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এছাড়াও তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ভোলা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি) এর বনানীর রাজনৈতিক কার্যালয়ে কেককেটে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এসময় ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন, প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ বর্তমানে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংকটে সমাজকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে যুবলীগ। এছাড়াও তিনি লালমোহন-তজুমদ্দিন উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন, তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম