ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভোলা-৩ আসনে তৃণমূল আ.লীগ নেতাকর্মীরা নতুন মাঝির সন্ধানে

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  6:27 PM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। পাড়া-মহল্লাতে তৈরি হয়েছে জাতীয় নির্বাচনী আমেজ। ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আ.লীগের সম্ভব্য প্রার্থীরা। তবে নানা কারনে মাঠে নেই অন্যতম প্রতিদ্বন্দ্বী দল বিএনপি। আগামি নির্বাচনে ভোলা-৩ আসনটি ধরে রাখতে আ.লীগ বদ্ধপরিকর হলেও বিএনপির সম্ভব্য প্রার্থীরা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। এদিকে সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। আসনটিতে অনুপ্রবেশকরী এবং সুবিধাবাদীদের দাপটে প্রকৃত ও ত্যাগী আওয়ামী লীগ নেতা-কর্মীরা কোণঠাসা। তৃণমূল আ.লীগ নেতা-কর্মীরা মনে করছেন, ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থীর প্রয়োজন। যিনি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। ভোলার এই আসনটিতে দলীয় জরিপে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, সফল শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নাম ও রয়েছে বলে জানান স্থানীয় নেতা কর্মীরা। এদিকে ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থনে লালমোহন ও তজুমদ্দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল-স্লোগানে প্রতিদিনই মুখরিত হচ্ছে রাজপথ। ইঞ্জিনিয়ার আবু নোমানের ভোলা-৩ আসনে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম