ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  5:02 PM

news image

ভোলায় ফুল দেওয়ার কথা বলে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ভোলা পৌরসভার চরনোয়াবাদ সার্কিট হাউজ এলাকায় এ ঘটনাটি ঘটে। ভিকটিমের বাবা জানান, তার মেয়েটি মানসিক ভারসাম্যহীন। বুধবার  দুপুরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি এনজিও অফিসের বারান্দার ভেতর দুপুর ৩ টার দিকে তাকে খুঁজে পাওয়া যায়। জানা গেছে,

ওই এনজিও অফিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেওয়ার লোভ দেখিয়ে গেটের ভিতরে নিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমানুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১০ টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী শিশুকে হাসপাতালে আনা হয়েছে। প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মেডিকেল চেকাপের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম