ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

ভোলায় দশম গ্রেডের দাবীতে তৃতীয় দিনের মত সার্ভেয়ারদের কর্মবিরতি

#

০৩ অক্টোবর, ২০২৪,  9:41 PM

news image

স্টাফ রিপোর্টার ভোলা: ভোলায় দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে তৃতীয় দিনের মতো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের চত্তরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা এবং এটি চলচে দুপুর ১ টা পর্যন্ত। এসময় তারা বলেন, তারা বৈষশ্যের শিকার হচ্ছেন। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরা ১০ম গ্রেড পেলেও তারা পাচ্ছেন না। তাই অন্যান্যদের মত  ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদেরও দশম গ্রেড দিতে হবে। আমাদের এক দফা এক দাবী বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি। দাবী আদায় না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তে পরবর্তীতে আরো বড় কর্মসূচি পালন করবেন তারা। এসময় বক্তব্য রাখেন, মনপুরা ভূমি অফিসের সার্ভেয়ার মো: খলিলুর রহমান, ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এল,এ শাখার সার্ভেয়ার মো: আসাদ উল্যাহ, ভোলা পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার দিন ইসলাম লিমন, মো: রাকিবুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, ভোলা সদর ভূমি অফিসের সার্ভেয়ার মো: জাহাঙ্গীর হোসেন, বোরহানউদ্দিনের সার্ভেয়ার মো: ফিরোজ আলম, দৌলতখানের সার্ভেয়ার মো: আক্তারুজ্জামন, চরফ্যাশনের সার্ভেয়ার মো: কবির হোসেন প্রমূখ। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম