ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভোলায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

#

১২ ডিসেম্বর, ২০২৩,  7:52 PM

news image

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সামুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে বৈধ জাল এবং মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৈধভাবে জীবিকায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩০টি গ্রুপে ৯০ জেলেকে আনুষ্ঠানিকভাবে ৩০ সেট জাল ও মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর নিদর্শনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চরপাতা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর আলম শুভ, থানার অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মুহিত প্রমুখ সহ বিভিন্ন জেলে প্রতিনিধি নেতৃবৃন্দ ও জেলেরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম