ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলায় জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

#

১১ অক্টোবর, ২০২৫,  4:37 PM

news image

আহসানুল হক সাদ্দাম: পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষে  পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে শুক্রবার  (১০অক্টোবর) সন্ধ্যায় ভোলা ওয়েস্টার্ন পাড়া জামায়াতে ইসলামী নিজস্ব কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারী হারুন আর রশীদ, ভোলা সদর  উপজেলা  জামায়াতে ইসলামী পৌর সভাপতি জামাল উদ্দিন, জামায়াতে ইসলামী ভোলা জেলা নায়েবে আমির নজরুল ইসলাম,  জামায়াতে ইসলামী জেলা সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন,  সিনিয়র সাংবাদিক এম এ বারি , বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক আলামিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো: ইউনুস শরীফ, দৈনিক ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান,   আইনজীবী সমিতির সদস্য মো: ইলিয়াস সুমন,  হেফাজত ইসলামের সহ সভাপতি  মাওলানা মিজানুর রহমান আজাহারি, ভোলা খলিফা পট্রি জামে মসজিদ খতিব মাওলানা মুজির উদ্দিন, নাজিউর রহমান কলেজের প্রিন্সিপাল মোঃ মহিউদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক  ও জেলা উপজেলা সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম