ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

#

১৩ অক্টোবর, ২০২৫,  9:49 PM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলায়  ৪ কেজি গাঁজাসহ শুভ নামের ১ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটকৃত মাদক ব্যবসায়ী নাম মোঃ শুভ, সদর উপজেলা আমানত পাড়ার বাসিন্দা। সোমবার (১৩ অক্টোবর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় ১ জন সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম