ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

#

২৫ জানুয়ারি, ২০২৬,  4:46 PM

news image

আহসানুল হক সাদ্দাম: ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মো:ছেন্টু (৬৩) নামে মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি দৌলতখান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের  আবুল কাশেম এর ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান থানাধীন ডালি বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম