ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  8:49 PM

news image

আহসানুল হক সাদ্দাম: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মোঃ কামাল (৪৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলা ব্যাংকের হাট পশ্চিম চরখালী ৩ নং ওয়ার্ডের ইউনুস ডাক্তারের ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম