ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১

#

০৬ নভেম্বর, ২০২৫,  10:51 PM

news image

আহসানুল হক সাদ্দাম: ভোলায় ইয়াবা ও গাঁজাসহ  মো: হানিফ খন্দকার নামে ১  মাদক ব্যবসায়ীকে আটক করেছে  কোস্ট গার্ড । হানিফ খন্দকার  সদর উপজেলা ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ, কুঞ্জপট্রি মোকলেছ খন্দকারের ছেলে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান,  গোপন তথ্যের ভিত্তিতে আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করত প্রায় ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ২৫ পিস ইয়াবা ও ৪ হাজার ৫ শত টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও গাঁজাসহ আটককৃত আসামিকে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম