ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোলার মেঘনায় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড

#

১১ জানুয়ারি, ২০২৬,  8:18 PM

news image

আহসানুল হক সাদ্দাম: ভোলায় মেঘনা নদীতে পড়ে যাওয়া মোছাম্মদ হাবিবা (০৭) কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শিশুটি ভোলা সদর উপজেলা  ইলিশা ইউনিয়নের  কালুপুর এলাকার মোহাম্মদ হাবিবের মেয়ে।  শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভোলার সদর থানাধীন ইলিশা জংশন ফেরিঘাটস্থ পুরাতন পন্টুন সংলগ্ন মেঘনা নদীর তীরে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ১টি শিশু নদীতে পড়ে যায়।  এসময় উক্ত এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত  কন্যা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম