ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভোলায় ৩০ ঘন্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  9:45 PM

news image

প্রায় ৩০ ঘণ্টা পর ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ভোলা-চরফ্যাশনসহ সব রুটে বাস চলাচল শুরু হয়। এতে সড়কপথের যাত্রীদের ভোগান্তি কমে কিছুটা স্বস্তি ফিরেছে। ভোলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, দেশের অন্য এলাকায় বাস চলাচল শুরু হওয়ায় খবর পেয়ে দুপুর ১২টার পর এখানকার শ্রমিকরা (ভোলার শ্রমিকরা) যাত্রী পরিবহন শুরু করে। তিনি জানান, অটোসহ বিভিন্ন যানবাহন সড়কে আগে থেকেই চলাচল করছে। এরইমধ্যে বেশ কয়েকটি বাস জেলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন ও দৌলতখানসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। একইভাবে চরফ্যাশন থেকেও কয়েকটি বাস ভোলার উদ্দেশে ছেড়ে এসেছে। এদিকে যাত্রীরা বলছেন, বাস চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এতে তাদের ভোগান্তি কমেছে। এখন আর বাড়তি ভাড়া গুনতে হবে না। এর আগে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম