ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভোলায় জামিনে মুক্তি পেলেন সাবেক দুই চেয়ারম্যান

#

১১ আগস্ট, ২০২৩,  1:55 AM

news image

নুরে আলম ফয়জুল্লাহ: লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানকে মামলা থেকে জামিনে মুক্তির আদেশ দেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে আসামীদের জামিন মঞ্জুর করেন। লালমোহন থানার মামলা নং-৩৩, তারিখ- ২৬/০৭/২০২৩ইং (পথরোধ করে আটক, হত্যার উদ্দেশ্যে মারধর, সাধারণ গুরুতর জখম, চুরি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং হুকুম দেওয়ার অপরাধে) মামলাটি রুজু করা হয়। এই মামলার আসামী সাবেক দুই চেয়ারম্যানকে গত ২৭/০৭/২০২৩ইং তারিখে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীর মামলার মিথ্যা প্রমানিত হওয়ায় আসামীদের জামিন দিয়ে ন্যায় বিচারের পথ সুগম করায় বিজ্ঞ আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোলা জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেবৃন্দ। সাবেক দুই চেয়ারম্যানের পরিবার জানান, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারকে সমর্থন করায় কারনে বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে গত এক বছরে মোঃ হোসেন হাওলাদারের নামে ১০টি ও রিয়াদ হোসেন হান্নানের নামে ৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উল্লেখ্য,গত ২৪ জুন ও ২৫ জুন দুই চেয়ার ম্যানের বাড়িতে  নুরুন্নবী চৌধুরী শাওনের সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম