ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোরের আলোয় স্পষ্ট হলো কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  4:47 PM

news image

ভোরের আলো ফুটতেই রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে ঠাঁই হয়েছে বহু পরিবারের। সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্তরা পরিবার-পরিজন নিয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকেই নিজেদের ঘরের ধ্বংসস্তূপে ফিরে সামান্য যা অবশিষ্ট আছে তা সংগ্রহের চেষ্টা করছেন। কারও কারও হাতে কেবল অর্ধদগ্ধ কিছু কাপড়, ভাঙা জিনিসপত্র—আর কিছুই নেই। চারদিকে কেবল ধ্বংসস্তূপ, কংক্রিট, টিন আর পোড়া কাঠের গন্ধ—আগুন তাদের প্রায় সবকিছুই গ্রাস করে নিয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘিঞ্জি এলাকা ও তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে বড় ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। পানি সংকট ও সংকীর্ণ গলি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম