ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

ভোট দিয়ে যে ‘গুরুতর’ অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাদী

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  5:19 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদী হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অভিযোগ করে তিনি বলেন, ‘নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে।’ সাদী হাসানের দাবি, ভোট যেন অবশ্যই ম্যানুয়ালি গণনা করা হয়।  একই সঙ্গে অভিযোগ করে বলেন, শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। দেশবিরোধীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ’৭১ ও ’২৪ এ যারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে। জাহাঙ্গীরনগর প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না।’  প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে সাদী আরও বলেন, ‘গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন।’ তবে ফলাফল যাই আসুক তা মেনে নেওয়ার মানসিকতা রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম