ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোট দিয়ে যা বললেন মাশরাফী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৪,  6:57 PM

news image

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে সকাল থেকে। নড়াইল-২ আসন থেকে গতবারের মতো এবারও নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিতে কেন্দ্রে যান মাশরাফী। ভোট দেওয়া শেষে তিনি জানান, ভোটারদের উপস্থিতিতে তিনি সন্তুষ্ট। 'আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে ভোট। সবাই সুন্দর ভাবে আসছে এটা দেখে ভালো লাগছে। আশা করছি এভাবেই শেষ হবে, সবাই সবার ভোটটা দিয়ে যাবে।' জয়ের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, 'জয়ের ব্যপারে মানুষ যেভাবে দিবে সেভাবে। সবাই তো আশাবাদী। তবে ভালো লাগছে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছেন, মহিলারা, পুরুষ, মুরুব্বিরাও আসছেন দেখে ভালো লাগছে। বিশেষ করে ঠাণ্ডার সময়, অনেক না আসতে চাইলেও পারত কিন্তু আসছে। গতবার নির্বাচিত মাশরাফী পাঁচ বছরে ব্যপক উন্নয়ন করেছেন তার সংসদীয় এলাকায়। এবারও নির্বাচিত হলে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচিত হওয়ার পর বলা যাবে, আগে নির্বাচিত হই।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম