ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোটে জিতে যা বললেন মাশরাফী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৪,  5:21 PM

news image

দেশের ক্রিকেটে বড় রকমের বিপর্যয়ের পর জাতীয় দলের হাল ধরেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়কের হাত ধরেই নবদিগন্তের হাওয়া লাগে বাংলাদেশের ক্রিকেটের চালচিত্রে। এরপর রাজনীতিতে নাম লেখান কিংবদন্তি এই ক্রিকেটার। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেন ম্যাশ। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই ধারা অব্যাহত রেখেছেন সাবেক এই দলপতি। ৭ জানুয়ারির নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক। এদিকে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নড়াইলবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফী। নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ এর সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক এই কাপ্তান। উল্লেখ্য, নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে এক লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মাশরাফী। এই নির্বাচনে নৌকা প্রতীকে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে ৪ হাজার ৪১ ভোট পেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম