ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ভোটের মাঠে দায়িত্বে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫,  9:45 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটে সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে। দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। এরপরও ভোটের পরিবেশ আছে কি? এ প্রসঙ্গে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি। এছাড়া লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশই রিকভারি হয়েছে, বাকিটা হয়নি। উদ্ধারকাজ চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম