ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভোটের কোনো চিন্তা আমাদের নাই : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  8:01 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের কোনো চিন্তা আমাদের নাই। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। তবে জাতীয়-আন্তর্জাতিক কিছু চক্রান্ত ও ষড়যন্ত্র সবসময়ই থাকে। তবে আমি এসব ভয় পাই না। গ্রেনেড, বোমা, গুলি সবই তো মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি। বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষকে উন্নত জীবন উপহার দিতে আমরা কাজ করছি। গত ১৪ বছরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তিনি বলেন, আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা অতিমারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেত। শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম