ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী বাণিজ্যিক পেয়ারায় ভারী ধাতু শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  8:58 PM

news image

ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এই নির্বাচন এখন আগের মতো নয়, যে দাঁড়িয়ে থাকবেন অন্যরা ব্যালটে সিল মারবে বলেও সতর্ক করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এ নির্দেশ দেন তিনি। আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, সারা দেশে আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন, যার সর্বোচ্চ অংশ ঢাকায় মোতায়েন করা হয়েছে ২৭ হাজার ৭০৩ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি প্রতিহত করা এবং প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেয়া হয় সমাবেশে। দেশের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার করেন আনসার মহাপরিচালক। মহাপরিচালক বলেন, এই নির্বাচন এখন আগের নির্বাচনের মতো নয়; আপনারা দাঁড়িয়ে থাকবেন অন্যরা ব্যালটে সিল মারবে। আপনাকে যদি কেউ কেনার চেষ্টা করে সেটা করা যাবে না। কারণ এটা এই দেশের ১৮ কোটি মানুষের আমানত। আমানতের খেয়ানত করলে স্বয়ং আল্লাহ তায়ালাও তাকে ছাড় দেবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম