ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভোক্তা ঋণের সুদ সাড়ে ১১ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  4:33 PM

news image

চলতি মাসে ভোক্তা ঋণের সুদহার হবে প্রায় সাড়ে ১১ শতাংশ। প্রতি মাসের শুরুতে ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।  সর্বশেষ নভেম্বরে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৭২ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, অক্টোবরে ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ডিসেম্বরে ঋণ দিতে পারবে ব্যাংক। অন্যদিকে ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি সামাল দিতে ধারাবাহিক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের পর ডিসেম্বর মাসেও বাড়ছে ব্যাংক ঋণের সুদহার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম