ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন

#

১৯ এপ্রিল, ২০২৫,  11:46 PM

news image

ভোলা প্রতি‌নি‌ধি: ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপন ও ঘ‌রে ঘ‌রে  গ‌্যাস ভি‌ত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার দুপু‌র ১২ টার দি‌কে শহ‌রের কে-জাহান মা‌র্কেটের সাম‌নে প্রায় ঘন্টাব‌্যাপী এই কর্মসূ‌চির আয়োজন ক‌রেন ভোলার ব-দ্বীপ ছাত্র কল‌্যান সংসদ। মানববন্ধ‌নে  বক্তারা ব‌লেন, ভোলায় প্রায় ২২ লাখ মানু‌ষের বসবাস। জেলা সদর ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতাল থাকলেও সেখা‌নে চি‌কিৎসকসহ বি‌ভিন্ন সংক‌টে চি‌কিৎসা সেবা থে‌কে ব‌ঞ্চিত ভোলার মানুষ। আর ভোলায় প্রচুর গ‌্যাস মজুদ থাক‌লেও এখনও ঘ‌রে ঘ‌রে গ‌্যাস সং‌যোগ ও গ‌্যাস ভি‌ত্তিক শিল্পকারখানা গ‌ড়ে উঠে‌নি। তাই আমরা বর্তমান অন্তবর্তীকা‌লিন সরকা‌রের কা‌ছে অনু‌রোধ কর‌বো দ্রুত সম‌য়ের ম‌ধ্যে ভোলা-ব‌রিশাল ব্রিজ, মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপন, ঘ‌রে ঘ‌রে গ‌্যাস সং‌যোগ ও গ‌্যা‌স ভি‌ত্তিব শিল্প কারখানার স্থাপ‌নের দাবী কর‌ছি। এসময় বক্তব‌্য রা‌খেন, বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের সমন্বয়ক ও ভোলার ব-দ্বীপ ছাত্র কল‌্যান সংসদের সদস‌্য মো: রা‌হিম ইসলাম, সা‌মি তালুকদার, মো: ইয়া‌মিন ও ভোলার ব-দ্বীপ ছাত্র কল‌্যান সংসদের সদস‌্য মো: মে‌হেদী হাসান, মো: তানভীর হো‌সেন প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম