ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

ভেন্টিলেটর বিস্ফোরণে ৩ নবজাতকের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  4:58 PM

news image

ভারতের মহারাষ্ট্রের আমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে, পরিস্থিতি হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে।


ঘটনার সময় আমরাবতী জেলা নারী হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) মোট ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন ও ধোঁয়ার কারণে তিন নবজাতক দগ্ধ হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায়।


দুর্ঘটনার পরপরই চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ওয়ার্ডে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গুরুতর অবস্থায় থাকা ছয় নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্র:এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম