ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা

#

স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৬,  5:25 PM

news image

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও মানবিক বার্তা দিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি।

গত ২৬ জুন দেশটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ পাওয়া তথ্যে, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এমন বিপর্যয়ের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। 

তিনি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।’

নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষের দুর্দশার কথাও উল্লেখ করে মেসি বলেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন রইল।’

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে সাহস ও শক্ত থাকার আহ্বান জানিয়ে আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম