ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভেজাল মধু ও মধু তৈরীর রঞ্জামসহ কালিগঞ্জে এক নারী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৩,  12:47 AM

news image

সাতক্ষীরার কালিগঞ্জে ভেজাল মধু এবং ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মোছাঃ মরিয়ম বেগম নামের এ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম বেগম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু এবং ভেজাল মধু তৈরির মেশিন, ২০০ কেজি চিনিসহ ভেজাল মধু তৈরির বিভিন্ন রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য সর্বমোট অনুমান ১০ লাক্ষ ৫৩ হাজার টাকা। উদ্ধারকৃত ভেজাল মধু সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো বলেন, সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবৎ চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছে। অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে। সংবাদ সম্মেলনে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম