ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভেঙে পড়ল বিএনপির 'তারুণ্যের সমাবেশে'র মঞ্চ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  10:51 PM

news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার পরপরই নেতাদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে যায়। তবে এতে বড় ধরণের দুর্ঘটনা কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে নেতাকর্মীরদের পদচারণায় মুখর হতে থাকে সমাবেশস্থল। বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগি সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশস্থল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। এদিকে, নেতা-কর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। ঢাকার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও রাজধানীর আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতা-কর্মী জড়ো হয়েছেন। অপরদিকে, তারুণ্যের সমাবেশ এ সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর নয়পল্টনে এক দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা আসতে পারে।জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে এ মহাসমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একটি সূত্র ইত্তেফাককে এ তথ্য জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম