ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ভূমি অফিসে এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলির নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  9:32 PM

news image

দুর্নীতির প্রবণতা রোধে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীন ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ১৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। দুর্নীতির প্রবণতা রোধে কোনো কর্মচারীকে একই ভূমি অফিসে দীর্ঘদিন রাখা হয় না বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে একাদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদেরকে দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছিল।

ডিসিদের কাছে পাঠানো নির্দেশনায় সংসদীয় কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদেরকে দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো। এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সকল কর্মচারীকে বদলি নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম